ফিরছেন সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে চলচ্চিত্রে ফিরছেন—এমন গুঞ্জন শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। একসময়ের জনপ্রিয় বলিউডের এ অভিনেত্রী সম্প্রতি নিশ্চিত করেছেন, মিলান লুথারিয়া পরিচালিত ‘ওয়ান্স আপন এ টাইম এগেইন’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।এ প্রসঙ্গে সোনালির উদ্ধৃতি দিয়ে মিড-ডে জানিয়েছে, ‘কল্পনাও করিনি, আবার বলিউডে ফিরব। অতীতে কিছু মানুষের সঙ্গে কাজ করে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করিনি। আমি চাইনি, সেটার পুনরাবৃত্তি ঘটুক। সম্প্রতি আবারও বলিউডের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কারণ আমার মনে হয়েছে, এই ছবিতে ক্যামেরার সামনে ও পেছনে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারব।’সোনালি আরও বলেছেন, ‘এর আগে মিলান লুথারিয়া ও অক্ষয়ের সঙ্গে কাজের সুযোগ হয়েছে আমার। এ ছাড়া এ ছবির প্রযোজক একতা কাপুর আমার খুব ভালো বন্ধু। একতার মা এবং আমার শাশুড়ির মধ্যেও দারুণ বন্ধুত্ব রয়েছে। এসব দিক বিবেচনা করে আমার মনে হয়েছে, ছবিটির সেটে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতে পারব। এ জন্যই ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছি।’