ফিরলেন তাহসিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৯ সালে সেরা পাঁচে ছিলেন তাহসিন। এরপর তিনি যুক্ত হন অভিনয়ের সঙ্গে। গত বছরের ১৮ মে বিয়ের পর অভিনয় থেকে ছুটি নেন তিনি। গত এক বছর নতুন কোনো নাটকে অভিনয় করেননি। আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তাহসিন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন তিনি। নাম এক্স স্কয়ার। পরিচালক রাশেদ রাহা।তাহসিন বলেন, ‘২০০৯ সাল থেকে নিয়মিতভাবে অভিনয় করেছি। বিয়ের পর অনেক দিন অভিনয় থেকে দূরে আছি, তাই কিছুটা অস্বস্তি লাগছে। চেনা সবকিছু নতুন মনে হচ্ছে।’তাহসিন আরও বলেন, ‘অভিনয়ে ফিরেছি, কিন্তু আগের মতো নিয়মিত অভিনয় করার ইচ্ছা নেই। দেখে-শুনে-বুঝে ভালো কিছু নাটকে কাজ করব।’ এক্স স্কয়ার টেলিছবিতে আরও অভিনয় করছেন সুইটি, আফরান নিশো, নাঈম, অ্যানি প্রমুখ।