ফিরে আসছে ডাইনোসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের নাকি এক পাল ডাইনোসর ফিরে আসছে এই ধরার বুকে! বুক ধড়াস করা এমনই এক খবর দিলেন স্টিভেন স্পিলবার্গ। ভণিতা করে লাভ নেই, বুঝতেই পারছেন, ডাইনোসর নিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন বিশ্বখ্যাত এই নির্মাতা। হ্যাঁ, ২০ বছর বাদে আবার জুরাসিক পার্ক-এ ডাইনোসর চড়ানোর পরিকল্পনা করছেন তিনি।গত বৃহস্পতিবার স্পিলবার্গ বললেন, ‘আমাদের কাছে একটা গল্প আছে। চিত্রনাট্য নিয়ে একজন লেখক কাজ করছেন। আমার মনে হয় দর্শকদের জন্য জুরাসিক পার্ক ৪ নিয়ে আসছি আমরা। এটা হতে পারে দুই থেকে তিন বছরের মধ্যে।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রথম জুরাসিক পার্ক ছবিটি বানিয়েছিলেন স্পিলবার্গ। অসম্ভব জনপ্রিয়তা পাওয়ার পর আরও দুটি পর্ব তৈরি করেছিলেন অস্কারজয়ী এই নির্মাতা। ওয়েবসাইট।