ফিরে আসছে ‘লারা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লারা ক্রফট: টুম্ব রাইডার’ সিরিজের দুটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি এই সিরিজের তৃতীয় ছবি তৈরির ঘোষণা দিল এমজিএম স্টুডিওস এবং জি কে ফিল্মস। অবশ্য এবারে কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন তা প্রকাশ করা হয়নি। সিরিজের প্রথম ছবি ‘লারা ক্রফট: টুম্ব রাইডার’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। পরে এর সিকুয়্যেল ‘লারা ক্রফট টুম্ব রাইডার: দ্য ক্র্যাডল অব লাইফ’ মুক্তি পায় ২০০৩ সালে। দুটি ছবিতেই নৃতত্ত্ববিদ লারা ক্রফট চরিত্রটিকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। চলচ্চিত্রের পাশাপাশি ‘লারা ক্রফট: টুম্ব রাইডার’ ভিডিও গেমস সিরিজও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ এ বছরের মার্চে ভিডিও গেমস আকারে বাজারে এসেছে ‘লারা ক্রফট: টুম্ব রাইডার’।