ফিরে আসছেন 'পাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাজ শর্মা
সুরাজ শর্মা

পিসিন ওরফে পাইকে নিশ্চয়ই মনে আছে সবার। ২০১২ সালের বহুল আলোচিত ছবি লাইফ অব পাই-এর সেই পাইয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন সুরাজ শর্মা। এর মধ্যে আরও একটি ছবিতে কাজ করেছেন সুরাজ—মিলিয়ন ডলার আর্ম। এই দুটিই ইংরেজি ছবি। তবে দিল্লির ছেলে সুরাজের হিন্দি ছবিতেও অভিষেক হতে যাচ্ছে। ছবির নাম উমরিকা।
মাত্র ২০ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পেয়ে গেছেন সুরাজ। তাঁর নতুন ছবিটিও আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হবে বলেই মনে হচ্ছে। মিলিয়ন ডলার আর্ম ছবির গল্প সত্যি ঘটনা অবলম্বনে। রিংকু সিং নামের এক বেসবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন সুরাজ।
উমরিকা ছবিটি হিন্দিতে হলেও ইংরেজি সাবটাইটেলেও মুক্তি দেওয়া হবে। টিএনএন।