ফিরে এসো, লোপেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউ হারিয়ে মাথার চুল ছিঁড়ছেন মার্ক অ্যান্টনি। বলছেন, ফিরে এসো। কিন্তু জেনিফার লোপেজের ভাবখানা এমন, ভদ্রলোকের এক কথা! কদিন আগের ঘটনা, লোপেজ-মার্কের বিবাহ-বিচ্ছেদ আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। সেই বিচ্ছেদের আলোচনা শেষ হতে না হতেই, ভুল বুঝতে পেরেছেন মার্ক। চাইছেন সবকিছু মিটমাট করতে, লোপেজের সঙ্গে ঘর করতে। এক সূত্র জানিয়েছে, ‘লোপেজকে দায় দেওয়ার মনোভাব থেকে সরে এসেছেন মার্ক। চাইছেন তাঁকে ফিরে পেতে। নিজের ভুল বুঝতে পারছেন তিনি।’ তবে আরেকটি সূত্র বলছে, ‘লোপেজ সুখেই আছেন। আর এটাও জানিয়ে দিয়েছেন, মার্কের সঙ্গে কোনো সমঝোতা নয়।’ ওয়েবসাইট।