ফিরে এসো লোপেজ: মার্ক অ্যান্থনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে সম্প্রতি বিবাহবিচ্ছেদের পর আবারও একত্র হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্ক অ্যান্থনি।টানা সাত বছর ঘর করার পর সম্প্রতি বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে দেন লোপেজ ও মার্ক। সংবাদটি জানানোর কয়েকটি দিন যেতে না-যেতেই আবারও একসঙ্গে হওয়ার কথা জানালেন মার্ক।মার্ক জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যত শিগগির সম্ভব লোপেজকে ফিরিয়ে এনে বিবাহবিচ্ছেদ তুলে নেবেন এবং আবারও একত্র হবেন তাঁরা। বর্তমানে লোপেজকে ছাড়া তাঁর জীবন বিপর্যস্ত বলেও জানিয়েছেন তিনি।তবে মার্ক যাই বলুক না কেন, ‘আমেরিকান আইডল’-এর বিচারক জেনিফার লোপেজ মার্কের সঙ্গে আগের বিবাদ মিটমাট করার কোনো পরিকল্পনা নেননি। আগের চেয়ে এখন বেশ ভালোই আছেন বলেও জানিয়েছেন লোপেজ। ওয়েবসাইট।