ফিরে এসো হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমস ও টম ক্রুজ
কেটি হোমস ও টম ক্রুজ

সুরঞ্জনাকে ফিরে আসার আকুতি জানিয়েছিলেন কবি। নীলাঞ্জনাকে ফিরে আসার মিনতি জানিয়েছেন গায়ক। তাঁরা ফিরেছিলেন কি না, জানা নেই, যেমন জানা নেই টম ক্রুজের আকুতিতে সাড়া দেবেন কি না কেটি হোমস। হোমসকে হূদয়মন্দিরে আবার ফিরে আসার আহ্বানই জানিয়েছেন ক্রুজ। হোমসকে ফিরতে বলেছেন তাঁর নিজের ঘরে। সাবেক স্ত্রীকে এ নিয়ে আবেগময় এক চিঠি লিখেছেন বলে জানিয়েছে ক্রুজের কাছের এক সূত্র।
লুক সাময়িকীকে সেই সূত্রটি বলেছে, ‘এ বিষয়টি নিয়ে টম গত কিছুদিনে অনেক ভেবেছেন। মনে হচ্ছে, অবশেষে তিনি বুঝতে পেরেছেন, কেটিই সব সময় তাঁর জীবনের ভালোবাসা হয়ে থাকবেন। তিনি যখন টমকে ছেড়ে গিয়েছিলেন, এটা ছিল একটা বড় আঘাত। তবে এও সত্যি, এ রকমটা যে হবে, সেটা বুঝতে পেরেও গ্রাহ্য করেননি টম। অবশেষে তিনি বুঝতে পেরেছেন, কেন সবকিছু শেষ হয়ে গিয়েছিল।’
গত মার্চেও দুই পক্ষের তরফে সাদা পতাকা ওড়ানো হলেও সমঝোতা হয়নি। আইএএনএস।