ফিরে দেখা ২০১০
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মনের মানুষ ছবির শুটিং শুরু করেন নির্মাতা গৌতম ঘোষ। (৪ জানুয়ারি) মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অসংখ্য গানের গীতিকার গোবিন্দ হালদারকে সংবর্ধনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে দেওয়া ১৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় তাঁর হাতে। (৮ জানুয়ারি) ২৫ বছর পর ঢাকায় এলেন দ্বিজেন মুখোপাধ্যায়। শামা রহমানের হূদয়েতে পথ কেটেছে অ্যালবামের মোড়ক উন্মোচন ও গান গাইতে। (১২ জানুয়ারি) মাইলস ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ। (১২ জানুয়ারি) ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসব শেষ হলো ২২ জানুয়ারি। শুরু হলো তৃতীয় জাতীয় শিশু চলচ্চিত্র উৎসব। ৫০টি দেশের ২৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। (২৩ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা। ২৩টি বিভাগে ২৪টি পুরস্কার যাঁরা যাঁরা পেলেন, তাঁদের নাম ঘোষণা করে জুরি বোর্ড (১১ ফেব্রুয়ারি)। শ্রেষ্ঠ চলচ্চিত্র (চন্দ্রগ্রহণ), শ্রেষ্ঠ অভিনেতা রিয়াজ (কী যাদু করিলা), শ্রেষ্ঠ অভিনেত্রী পপি (মেঘের কোলে রোদ) ময়মনসিংহের টিচার্স ট্রেনিং সেন্টারের রবীন্দ্র প্রাঙ্গণে শুরু হলো রবীন্দ্র মেলা। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, রবীন্দ্র পর্ষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৮টি সংগঠন এই উৎসবে অংশ নিয়েছে। (১৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন এ সময়ের ব্যস্ত নায়ক শাকিব খান। মালেক আফসারিরমনের জ্বালা ছবিতে আলী আকরামের সুরে গানটি তিনি করেন। (১৯ ফেব্রুয়ারি) পাঁচ বছর পর দেশে আসেন শিল্পী রথীন্দ্রনাথ রায়। (২৩ ফেব্রুয়ারি) সাউথ এশিয়ান সুপারস্টার প্রতিযোগিতায় সেরা গায়ক হলেন ডি রকস্টার শুভ। (২৮ ফেব্রুয়ারি) ‘বাংলায় গাইবে বিশ্ব’ এই স্লোগানে ঢাকায় প্রথমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক সংগীত উৎসব। আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবে সংগীত পরিবেশন করেন ১৮টি দেশের শিল্পীরা। (১ মার্চ) সিলেটের হাসন রাজা স্মৃতি জাদুঘরে শুরু হলো তিন দিনব্যাপী লোকবাদ্য যন্ত্র মেলা। (৪ মার্চ) শুরু হলো স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে ১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। (৪ মার্চ) প্রতিবছরের মতো গত বছরও কুষ্টিয়ার ছেউড়িয়ায় জমে উঠেছিল লালন উৎসব (৪ মার্চ)। কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথের গানের উৎসব। (৪ মার্চ) জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। (৫ মার্চ) ঢাকায় এসে গান গাইলেন গণসঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (২৬ মার্চ) ঢাকার শ্রোতাদের গান শুনিয়ে গেলেন গজলশিল্পী হরিহরণ। (১ এপ্রিল) মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননায় ভূষিত হলেন নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী সুধীন দাশ। (৯ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন দেশবরেণ্য শিল্পীরা। দীর্ঘদিনের বন্ধু রাজীবের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন মডেল ও অভিনেত্রী প্রভা। (১৬ এপ্রিল) ভারতীয় চলচ্চিত্র দেশে আনার পাঁয়তারা। বিতর্কে মুখর দেশীয় চলচ্চিত্র অঙ্গনের তারকারা। (২২ এপ্রিল) খ্যাতিমান অভিনেতা বেবী ইসলামের বিদায়। (২৭ মে) দ্বিতীয়বারের মতো ঢাকায় গান শোনাতে এলেন হাল সময়ের অন্যতম জনপ্রিয় বলিউডি গায়িকা শ্রেয়া ঘোষাল। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ আবারও উপহার দিল খুদে সংগীত তারকাদের। (১০ জুন) বিয়ের পিঁড়িতে বসলেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। (১৬ জুলাই) বাংলাদেশের পপগুরু আজম খান অসুস্থ হলে গুরুকে গুরুদক্ষিণা জানাতে সর্বস্তরের শিল্পীমহল ছিল সশ্রদ্ধ। (২২ জুলাই) হঠাৎ করেই বিয়ে করেন অপূর্ব ও প্রভা। ঘরোয়াভাবে অপূর্বর এক বন্ধুর বাড়িতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। (১৯ আগস্ট) দেড় বছর পর কানাডা থেকে দেশে ফিরলেন শিল্পী তপন চৌধুরী। (৪ সেপ্টেম্বর) সুন্দরবনের জন্য গান শীর্ষক কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়ামে ঢল নেমেছিল দেশের সেরা ব্যান্ড গায়কদের। (১ অক্টোবর) সাইজির গানে গানে টানা পাঁচ দিন ছেউড়িয়ায় চলে লালন উৎসব। (১৬ থেকে ২০ অক্টোবর) চলে গেলেন রবীন্দ্রসংগীতের বিশিষ্ট শিল্পী কলিম শরাফী। (২ নভেম্বর) মাইলসে ফিরলেন শাফিন আহমেদ। বামবা কনসার্টে মাইলসের হয়ে আবার গাইলেন। (৩ ডিসেম্বর) দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেল গৌতম ঘোষের মনের মানুষ। ঢাকায় ৩ ডিসেম্বর ও কলকাতায় ৪ ডিসেম্বর)। মনের মানুষ মুক্তি উপলক্ষে ঢাকায় এলেন এ ছবির নায়ক প্রসেনজিৎ। (৫ ডিসেম্বর) শাহরুখ খান ঢাকায়। সঙ্গে রাণী মূখার্জি ও অর্জুন রামপাল। আর্মি স্টেডিয়ামে দর্শকের ঢল। (১০ ডিসেম্বর) সেরাকণ্ঠ ২০১০ হলেন তানজীম শরীফ। (১৫ ডিসেম্বর) চট্টগ্রামে প্রদর্শিত হলো তারেক মাসুদের রানওয়ে। (১৬ ডিসেম্বর) শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিনে তাঁর স্মরণে নতুন অ্যালবাম আয় আমন্ত্রণ নিয়ে এল দলছুট। (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের পর সিলেটে প্রদর্শিত হলো তারেক মাসুদের রানওয়ে। ২৫ ডিসেম্বর)গ্রন্থণা: আলী আসিফ ও হাসান কনক