ফিরোজা বেগমকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৬ষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে ফিরোজা বেগমকে। আয়োজকদের একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।কাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।আরও জানা গেছে, এবার বেশির ভাগ পুরস্কারই পেয়েছেন তারকা শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন।অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখানো হবে ১০ ডিসেম্বর দুপুরে।অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করছেন শহিদুল আলম সাচ্চু।