ফিল্ম একাডেমির আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে।সম্প্রতি একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর দাওয়াতপত্র পেয়েছেন মোট ১৭৮ জন। তাঁদের মধ্যে আছেন সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলস। নোয়েলসের সঙ্গে বার্ষিক এই আয়োজনে যাচ্ছেন রাসেল ব্র্যান্ড, ডেভিড ডুকোভনি এবং কিংস স্পিচ ছবির পরিচালক টম হুপার।গেল অস্কারে প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টিম হেথারিংটন। মনোনয়নের মাত্র দুই মাস পরই এই নির্মাতা খুন হন লিবিয়ায়। তাই এবার এই নির্মাতাকে মরণোত্তর আমন্ত্রণ জানিয়েছে একাডেমি।এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ব্র্যাডলি কুপার, জেরার বাটলার, মিলা কুনিস, জেনিফার গারনার, জেসে এসেনবার্গ ও এলেন পেজ। ওয়েবসাইট।