ফিল্ম ফর ফ্রেশার্স ২০১৩ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্ম ফর ফ্রেশার্স ২০১৩’ শিরোনামে চার দিনের এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। টিএসসি মিলনায়তনে উৎসবটি শুরু হয়েছে ১৯ মে। চলবে ২২ মে পর্যন্ত। ‘লিংকন’, ‘উড়ান’, ‘শুনতে কি পাও’সহ ১২টি দেশের মোট ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এ উত্সবে।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক নাবীল আল জাহান জানিয়েছেন, উৎসবে মোট চারটি সেশনে চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীর সময় সকাল দশটা, বেলা একটা, বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টা। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হচ্ছে ‘মেরি অ্যান্ড ম্যাক্স’, ‘এসকেপ ফ্রম প্ল্যানেট আর্থ’, ‘ডেসপিকেবল মি’ ও ‘লেট দ্য রাইট ওয়ান ইন’। দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে ‘লিও: দ্য প্রফেশনাল’, ‘ব্যালাড অব এ সোলজার’, ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ও ‘উড়ান’। তৃতীয় দিনে প্রদর্শিত হবে ‘লিঙ্কন’, ‘আ সেপারেশন’, ‘দ্য লাইভস অব আদার্স’ ও ‘সিটি অব গড’। উৎসবের শেষ দিন সকাল ১০টা, বেলা একটা ও সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র। সেগুলো হলো: ‘দ্য সিক্রেট ইন দেয়ার আইস’, ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’ ও ‘শুনতে কি পাও।’ সন্ধ্যা ছয়টায় ‘শুনতে কি পাও’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে।