ফিল্মফেয়ার পাওয়ার লিস্টের শীর্ষে আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খান আরও একবার পেছনে ফেললেন শাহরুখ খানকে। বলিউডের ‘ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট ২০০৯’-এর শীর্ষে আছেন আমির খান। এর পরের অবস্থানে শাহরুখ। তৃতীয় ও চতুর্থ পরিচালক রাজ কুমার হিরানি ও সংগীতপরিচালক এ আর রহমান। সেরা দশের তালিকায় আরও আছেন কারিনা কাপুর, হূতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। তবে তাঁদের অবস্থান একেবারে শেষের দিকে। আশ্চর্যজনক হলেও সত্যি, এ তালিকায় নেই অমিতাভ বচ্চন।জরিপ থেকে পাওয়া তথ্য নিয়ে আয়োজকদের মন্তব্য, পরিচ্ছন্ন ছবি আর ভালো ব্যবসা করার ব্যাপারে এখন আমির খানকে টেক্কা দেওয়ার লোক নেই। তাঁর তিনটি ছবি—তারে জমিন পর, গজনি ও থ্রি ইডিয়টস ব্যবসা করেছে মোট ৮২৫ কোটি রুপি। থ্রি ইডিয়টস একাই ব্যবসা করেছে ৩৭৫ কোটি রুপি।