ফিল্মফেয়ারে ‘থ্রি ইডিয়টস’ সেরা ছবি সেরা শিল্পী অমিতাভ ও বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে নেমেছিল চমকের ঢল। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিথ্যে খবর ছাপানোর প্রতিবাদে পুরো বচ্চন পরিবার মামলা করে মুম্বাই মিরর পত্রিকার বিরুদ্ধে। সেই সঙ্গে একই প্রকাশকের ফিল্মফেয়ার ম্যাগাজিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন বচ্চনরা। কিন্তু ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানের ৫৫তম আসরে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নেন পা ছবির অমিতাভ বচ্চন ও বিদ্যা বালান। জনপ্রিয় শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে থ্রি ইডিয়টস। এ ছবির জন্য পার্শ্ব অভিনেতা বোমান ইরানি এবং পরিচালনা, কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতার পুরস্কার জিতে নেন রাজকুমার হিরানি। দেব ডিও পেয়েছে ছয়টি পুরস্কার। বিভাগগুলো হলো পার্শ্ব-অভিনেত্রী, চিত্রগ্রাহক, আবহসংগীত, প্রোডাকশন ডিজাইন এবং আর ডি বর্মণ পুরস্কার। সমালোচক শাখায় দেব ডির মাহি গিল সেরা অভিনেত্রী, রণবীর কাপুর (ওয়েক আপ সিড ) সেরা অভিনেতা এবং ফিরাক সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। এ ছবির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন পরিচালক নন্দিতা দাস। সংগীত পরিচালকের পুরস্কার এবারও জিতে নিয়েছেন এ আর রহমান (দিল্লি সিক্স)। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে: সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) মোহিত চৌহান (মাসাক্কালি—দিল্লি সিক্স), কণ্ঠশিল্পী (নারী) রেখা ভারদ্বাজ (গেন্দা ফুল—দিল্লি সিক্স ) ও কবিতা শেঠ (ইকতারা—ওয়েক আপ সিড)। শশী কাপুর ও খৈয়ামকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরুখ খান ও সাইফ আলী খান। ৭ মার্চ অনুষ্ঠানটির ধারণ করা অংশ দেখানো হবে সনি টিভিতে। ওয়েবসাইট।