ফিল্মফেয়ারের উপস্থাপক প্রিয়াঙ্কা ও রণবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবে হচ্ছে? পুরস্কার জিতছে কারা? ফিল্মফেয়ার নিয়ে কৌতূহল থাকে আরেকটি বিষয়ে—কে করছেন উপস্থাপনা? ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার ফিল্মফেয়ারের ৫৯তম আসর বসবে ২৪ জানুয়ারি, মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে। ‘ভারতীয় অস্কার’-এর এবারের আসরটি উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুর। রণবীর এর আগে বেশ কবার এই অনুষ্ঠান উপস্থাপনা করলেও প্রিয়াঙ্কার জন্য এটি আনকোরা অভিজ্ঞতা।
৩১ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করছি, খুবই নার্ভাস লাগছে।’ এবারের অনুষ্ঠানটির বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যতের বলিউড’।
প্রিয়াঙ্কা বলেন, ‘খুব বেশি মেয়ের এটি উপস্থাপনা করার সৌভাগ্য হয়নি। এটা তাই অনেক চাপের।’ আইএএনএস।