ফুঁসে উঠলেন সেলেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

হঠাৎই ফুঁসে উঠলেন। আর কত? বিরতিহীনভাবে লক্ষ্মী মেয়ের অভিনয় করতে করতে ক্লান্ত সেলেনা গোমেজ। তাই নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ফুঁসে উঠলেন। বেশ আক্ষেপ নিয়েই বললেন, ‘বেশির ভাগ সময় প্রাপ্তবয়স্ক মানুষেরা আমাকে নিয়ে বিতর্ক করেন। এটা সত্যি দুঃখজনক।’ সেলেনার দর্শন, এই বয়সে তো সবাই বেপরোয়া হয়, স্বাধীনভাবে বাঁচতে চায়। তাহলে তাঁর বেলায় কেন এত বাঁধাধরা নিয়ম? ফুঁসে উঠে ২২ বছর বয়সী এই তারকা বলেন, ‘যাঁরা এমন বিতর্ক করেন, তাঁদের কাছে জানতে ইচ্ছা করে এই বয়সে তাঁরা কী করতেন? তাঁদেরও তো জীবন এমন স্বাধীন ছিল! তাহলে কেন আমার বেলায় তা হতে হবে অনুশাসনে ভরা?’ বেচারি সেলেনা নিন্দুকের মন্দ কথায় বড্ড চোট পাচ্ছেন ইদানীং। টিএমজি।