ফুকুওকা উৎসবে ‘আমার বন্ধু রাশেদ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুওকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশের ছবি আমার বন্ধু রাশেদ। ফুকুওকা শহরে ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১০ দিনের এ উৎসব। উৎসবে যোগ দিচ্ছেন ছবিটির পরিচালক মোরশেদুল ইসলাম। ছবির নির্বাহী প্রযোজক মুনিরা মোরশেদ জানান, এশিয়ার বিভিন্ন দেশের ছবি নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ১৫, ১৮ ও ২১ সেপ্টেম্বর আমার বন্ধু রাশেদ-এর তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর উৎসবে ‘এশিয়ার চলচ্চিত্র’ বিষয়ে আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে থাকছেন মোরশেদুল ইসলাম। উৎসব শেষে টোকিওতে আমার বন্ধু রাশেদ ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ও রাইটার্স ফোরাম।