ফুটপাত থেকে অস্কারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপকথার গল্পেই বুঝি এমন হয়। আফগানিস্তানের কাবুল শহরের একটি রাস্তা চিকেন স্ট্রিটে মানচিত্র বিক্রি করত ফাওয়াদ মোহাম্মদ। হঠাৎ একদিন তার দেখা হয় মার্কিন পরিচালক স্যাম ফ্রেঞ্চের সঙ্গে। বছর দুই আগে বুজকাশি বয়েজ নামের একটি চলচ্চিত্র তৈরি করেন স্যাম। সেখানকার দুই প্রধান চরিত্রের একজন হলো ফাওয়াদ। ২৪ ফেব্রুয়ারি বসছে অস্কারের আসর। সেখানে বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে বুজকাশি বয়েজ। আর সেই সুবাদে লালগালিচায় অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমিয়েছে ফাওয়াদ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এএফপিকে সে বলল, Èস্বপ্নেও ভাবিনি এমন সুযোগ পাব! এখনো বিশ্বাস করতে পারছি না।' এএফপি।