ফুটবল-অন্তঃপ্রাণ এব্রাহাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলপ্রেমী বলিউড তারকাদের অনেকে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমিয়েছেন। কেউ কেউ ঘরে বসেই উপভোগ করছেন খেলা। জন এব্রাহাম আছেন দ্বিতীয় দলে। তাই বলে এই অভিনেতাকে মামুলি ফুটবলভক্ত বলে উড়িয়ে দেওয়া যাবে না। খেলা শুরুর সপ্তাহ কয়েক আগে এব্রাহামের বান্দ্রার বাড়িতে ভাঙাচুরার কাজ শুরু হয়। উৎসুক অনেকেই ব্যাপার জানতে চাইলে স্মিত হেসে এব্রাহাম বলেন, ‘হোম থিয়েটার বানানোর কাজ চলছে। বন্ধুবান্ধব ও পরিবার-পরিজন নিয়ে বাড়িতে বসে খেলা দেখতেই এমন আয়োজন।’ বিশাল পর্দা আর জম্পেশ আড্ডা ছাড়া নাকি খেলা উপভোগ করতে পারেন না ফুটবল-অন্তঃপ্রাণ এই অভিনেতা। ওয়েবসাইট।