ফুটবল নিয়ে মিলার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলজ্বরে কাঁপছে পুরো বাংলাদেশ। তার ছোঁয়া এসে লেগেছে সংগীতশিল্পীদের মধ্যেও। মিলার প্রিয় দল আর্জেন্টিনা। জার্সিও কিনেছেন মেসির। জানালেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি গান তৈরি করেছেন। ‘জেগে ওঠো’ শিরোনামের গানটি লিখেছেন উপল। ‘ওয়েভিং ফ্ল্যাগ’ গান থেকে অনুপ্রাণিত হয়ে গানটি লিখেছেন তিনি। সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি তাতে কণ্ঠ দিয়েছেন মিলা।মিলা বললেন, ‘গানটি আমি করেছি একান্তই নিজের ভালো লাগা থেকে। সবাই বিশ্বকাপের ইংরেজি গান শুনে মাতামাতি করছে। ভাবলাম, বাংলায় একটা বিশ্বকাপের গান হলে কেমন হয়। সেই ভাবনা থেকেই গানটা তৈরি করেছি।’হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। নিজের স্টুডিওতে বসেই গানটি তৈরি করেছেন মিলা।গত বৃহস্পতিবার গানটির মিউজিক ভিডিওর শুটিং করেছেন মিলা। জানালেন, রম্য রহিমের পরিচালনায় তৈরি মিউজিক ভিডিওটি এ সপ্তাহেই টিভি চ্যানেলে দেখানো হবে।গানটিতে অতিথিশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন উপল।