ফুটবল নিয়ে রিয়েলিটি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাচ, কৌতুক, মেধা যাচাই—এমন নানা বিষয় নিয়ে হয়েছে রিয়েলিটি শো। এবার হচ্ছে ফুটবল নিয়ে। ভারতের কলকাতার নতুন টিভি চ্যানেল মহুয়া বাংলার জন্য তৈরি হচ্ছে এ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে নির্বাচন করা হবে সেরা ফুটবলারকে। আর এই সেরা ফুটবলার বাছাইয়ের কাজটি করবেন ব্রাজিলের ফুটবল-তারকা ব্রাঙ্কো ও রোমারিও। ব্রাজিলের হয়ে একাধিক বিশ্বকাপ ফুটবল আসরে খেলেছেন তাঁরা। এরই মধ্যে কলকাতায় এসেছেন ব্রাঙ্কো। আর রোমারিও আসছেন আজ রোববার।এ উপলক্ষে গত শুক্রবার দুপুরে কলকাতার একটি হোটেলে মহুয়া বাংলা আয়োজন করে সংবাদ সম্মেলনের। এখানে উপস্থিত ছিলেন ব্রাঙ্কো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব সুন্দর শহর কলকাতা। ফুটবল নিয়ে এখানকার মানুষের দেখছি প্রচুর আগ্রহ। এখানে খুঁজলে ভালো খেলোয়াড় অবশ্যই পাওয়া যাবে।’সংবাদ সম্মেলনে মহুয়া বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কাল সোমবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির সম্প্রচার শুরু হচ্ছে।