ফুটবল নিয়ে শুভ্র দেবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল নিয়ে শুরু হয়ে গেছে উন্মাদনা। সেই উন্মাদনার আঁচ লেগেছে বাংলাদেশেও। ‘এক গোলে বিশ্ব কাঁপায় থেমে যায় সব যুদ্ধ/ ফুটবল বাঁচার প্রেরণা জীবন করে শুদ্ধ’ শহীদুল ইসলামের লেখা এমন কথার একটি গানে সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী শুভ্র দেব। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে জিওনিক্স প্রোডাকশন। শুভ্র দেব জানান, তাঁর এই গান বিশ্বকাপ ফুটবল শুরুর দিন থেকেই বিভিন্ন চ্যানেলে দেখানো হবে। তিনি বলেন, ‘শুধু বিশ্বকাপকে ঘিরেই নয়, বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দেরও অনুপ্রেরণা জোগানোর জন্য গানটি তৈরি করেছি। গানের কথায় ফুটবলার সামাদ ও সালাউদ্দিনের কথাও উঠে এসেছে।’এর আগে শিল্পী শুভ্র দেব ক্রিকেট এবং এসিড বিষয়েও গান করেছেন।