ফুটবল নিয়ে 'জার্সি নম্বর ১০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্সি নম্বর ১০ নাটকের দৃশ্যে ইলিয়াস কাঞ্চন
জার্সি নম্বর ১০ নাটকের দৃশ্যে ইলিয়াস কাঞ্চন

‘বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি৷ এখন অনেকেরই আলোচনার বিষয় এবারের বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া বিভিন্ন দেশ আর সেসব দেশের খেলোয়াড়৷ এই সময় ফুটবল নিয়ে একটি ধারাবাহিক নাটক হলে মন্দ হয় না৷ এই ভাবনা থেকেই একটি ধারাবাহিক নাটক তৈরি করেছি৷ নাম জার্সি নম্বর ১০৷’ বললেন ফেরদৌস হাসান৷ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন তিনি৷ আজ থেকে প্রচারিত হবে চ্যানেল আইয়ে৷ প্রতি মঙ্গল আর শুক্রবার রাত নয়টা ৩৫ মিনিটে৷