ফুটবল স্টেডিয়ামে ‘অপরাহ উইনফ্রে শো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ উইনফ্রে শোর শেষ পর্ব বলে কথা। শেষ পর্বটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেন না ৫৬ বছর বয়সী এই টিভি-ব্যক্তিত্ব। সামনের বছর সেপ্টেম্বর মাসে পর্দা নামবে অপরাহর বিশ্বখ্যাত এই অনুষ্ঠানের। এই দিনেই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই টিভি সিরিজের ২৫ বছর পূর্তি। স্টুডিওর চৌহদ্দি পেরিয়ে শেষ পর্বটি অপরাহ ধারণ করতে চান খোলা ময়দানে। জানা গেছে, প্রায় ৬২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন শিকাগোর সোল্ডার ফিল্ড স্টেডিয়ামে হবে শেষ পর্বের চিত্রধারণের কাজ। এখন অপরাহর ভয় শুধু শিকাগোর অনিশ্চিত আবহাওয়া নিয়ে। ঝড়-বৃষ্টির পাল্লায় না পড়লেই রক্ষে। ওয়েবসাইট।