ফুটবলপ্রেমী দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

আইপিএলের সৌজন্যে ক্রিকেট মাঠে অনেকবারই দেখা গেছে তাঁকে। সাবেক প্রেমিক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক সিদ্ধার্থের জন্য দলটির জার্সিও গায়ে চড়িয়েছিলেন। তবে দীপিকা পাড়ুকোন যে ফুটবলও ভীষণ ভালোবাসেন, সেটাই জানা যাচ্ছে এখন। আজ শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি পর্তুগালের লিসবনে মাঠে বসেই দেখবেন বলিউডের এখনকার এক নম্বর এই নায়িকা।
চ্যাম্পিয়নস লিগের আয়োজক উয়েফার আমন্ত্রণেই লিসবনে যাচ্ছেন দীপিকা।
দীপিকা বলেন, ‘লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উয়েফার অতিথি হতে পেরে আমি গর্বিত। ইউরোপের সেরা দুই দলের মুখোমুখি লড়াই দেখার জন্য আমি মুখিয়ে আছি।’
অবশ্য এই ম্যাচে তিনি অ্যাটলেটিকো নাকি রিয়াল মাদ্রিদের সমর্থন দেবেন, তা কিন্তু খোলাসা করেননি। এএনআই।