ফুটবলার বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবার। ১৭ বছর বয়সী এই তরুণের মধ্যে আরও কত যে প্রতিভা লুকিয়ে আছে, কে জানে! গানের দুনিয়ায় তাঁর দোর্দণ্ড প্রতাপ। পাশাপাশি বাস্কেটবল ও হকির মাঠেও ভালো নামডাক। এবার জানা গেল ফুটবলেও ‘সিদ্ধপদ’ এই তরুণ শিল্পী। এই সপ্তাহের শুরুর দিকে স্পেনের মাদ্রিদে ফুটবল নিয়ে মেতে থাকতে দেখা গেছে তাঁকে। বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে স্থানীয় ছেলেপুলের সঙ্গে জব্বর খেলা দেখিয়েছেন বিবার। ওয়েবসাইট।