ফুয়াদের সঙ্গে গান তৈরির সুযোগ

ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে গান নিয়ে কাজ করবেন—নতুনদের কাছে এ যেন একটি স্বপ্ন! এই স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও রেডিও ফুর্তি। নতুন সংগীত প্রতিভাবানেরা এবার ফুয়াদের সঙ্গে গান তৈরির সুযোগ পাবেন।
শুরু হয়েছে ‘এয়ারটেল-রেডিও ফুর্তি ইয়াং স্টার অব দ্য মান্থ’। এই আয়োজনে তরুণ প্রতিভাবান শিল্পী আর ব্যান্ডগুলো তাদের গান পাঠাবে রেডিও ফুর্তিতে। গানগুলো শোনানো হবে রেডিও ফুর্তিতে। পাশাপাশি ফেসবুকে রেডিও ফুর্তি ফ্যানপেজ ও এয়ারটেল বাংলাদেশের ফ্যানপেজ ‘এয়ারটেল বাজ’-এ থাকবে গানগুলো। এরপর সবকিছু বিবেচনা আর ফুয়াদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে প্রতি মাসে দুজনকে বিজয়ী নির্বাচন করা হবে। তাঁদের গান নতুন করে তৈরি করবেন ফুয়াদ। বছর শেষে নির্বাচিত শিল্পীদের গান নিয়ে এয়ারটেল ও রেডিও ফুর্তি বাজারে আনবে অ্যালবাম এয়ারটেল-রেডিও ফুর্তি ইয়াং স্টার।