ফুরফুরে মেজাজে লারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের অভিনেত্রী লারা দত্ত এখন ফুরফুরে মেজাজে আছেন। তাঁর এ ধরনের খুশির কারণ কোনো ছবির সাফল্য নয়। সম্প্রতি টেনিস তারকা মহেশ ভূপতির ডিভোর্স হয়ে গেছে শ্বেতা জয়শঙ্করের সঙ্গে। দুই দিন আগে মহেশ ভূপতি সাবেক স্ত্রী শ্বেতার হাতে চার কোটি রুপি তুলে দেওয়ার অঙ্গীকারও করেছেন মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে। আর এই অর্থ প্রদান করা হলেই লারা হাফ ছেড়ে বাঁচবেন। ইতিমধ্যেই লারা ও মহেশ বান্দ্রার পালি হিলের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেও শুরু করেছেন বলে জানা গেছে। তবে বিয়ের ব্যাপারে দুজনের কেউই মুখ খুলছেন না।