ফুসফুসে ক্যানসার আক্রান্ত আলম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী সুরকার ও সংগীত পরিচালক আলম খান ফুসফুসে ক্যানসার আক্রান্ত হয়েছেন। মে মাসের মাঝামাঝি তাঁর এই রোগ ধরা পড়ে। এরপর স্থানীয় চিকিৎ সকদের পরামর্শ নিয়ে তিনি উন্নত চিকিৎ সার জন্য ২ জুন ব্যাংকক যান। তখন তাঁর সঙ্গে ছিলেন বড় ছেলে আরমান খান। আলম খান বলেন, ‘ব্যাংককের সামিতা ভেজ হাসপাতালে চিকিৎ সক পু চাইয়ের তত্ত্বাবধানে চিকিৎ সা শুরু হয়। ৬ জুন অস্ত্রোপচারের মাধ্যমে আমার ডান দিকে ফুসফুসের একটি অংশ ফেলে দেওয়া হয়।’চিকিৎ সকেরা জানিয়েছেন, আলম খানের ক্যানসার পরিস্থিতি টু বি পর্যায়ে রয়েছে। তাঁকে চারটি কেমো নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি কেমো দেওয়াও হয়েছে। বুধবার দ্বিতীয় কেমো নেবেন তিনি। বর্তমানে আলম খান বাড়িতে পূর্ণ বিশ্রামে এবং স্কয়ার হাসপাতালের চিকিৎ সক কামরুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। আলম খান দুঃখ করে বলেন, ‘আমার ছোট ভাই আজম খান যেদিন মারা যায়, সেদিন আমি ব্যাংককে চিকিৎ সাধীন ছিলাম। তাই খবরটি তখন কেউ আমাকে জানায়নি।’ আলম খান নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।