ফেডারেশন ফিল্ম সোসাইটিজের আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আজিজ সুপার মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তলবি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চলচ্চিত্র সংসদকর্মী অধ্যাপক আবদুুস সেলিমকে আহ্বায়ক এবং এনজয় ফিল্ম সোসাইটির সভাপতি মোশাররফ হোসেন মিরাজকে সদস্যসচিব করে নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এম শরিফুল ইসলাম, শৈবাল চৌধুরী, গোলাম রাব্বানী বিপ্লব, রবিন শামস, শাহীন বিন আবদুল হাই, এ এস এম মুসাব্বির তানিম এবং আবদুল্লাহ বনি। এই আহ্বায়ক কমিটি তলবি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী পরিষদের সব কার্যক্রম পরিচালনা করবে। ৩১ ডিসেম্বর ২০১০-এর মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনাও করবে এই কমিটি।