ফেনীতে আবৃত্তি উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী আঞ্চলিক আবৃত্তি উত্সব গতকাল শুক্রবার বিকেলে ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উত্সবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কুদ্দুস। সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাহতাব সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। উত্সবের স্লোগান ‘এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে’।সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাযহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আজহারুল হক, অনুষ্ঠান সম্পাদক রেজিনাওয়ালী। উত্সবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লার ১৪টি আবৃত্তি সংগঠন অংশ নেয়।