ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’ শিরোনামে চার দিনব্যাপী বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব শুরু হচ্ছে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে উৎসবের আয়োজক সংস্থা বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এখানে নানা দিক তুলে ধরেন উৎসব কমিটির পরিচালক রেশমী আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপ্রধান শবনম ফেরদৌসী, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী ও যুগ্ম সম্পাদক হামেদ কিবরিয়া।২০০৯-১০ সালের মধ্যে নির্মিত বাংলাদেশি ও বিদেশি নির্মাতাদের বাংলাদেশের নানা বিষয়ের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য বিবেচিত হবে।আগামী ১৫ জানুয়ারির মধ্যে আগ্রহী ব্যক্তিদের উৎসব কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও প্রামাণ্যচিত্র জমা দিতে হবে।উৎসব কার্যালয়ের ঠিকানা: ৮০ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা। ওয়েব ঠিকানা: www.documentaৎycouncilbd.oৎg