ফের অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সিনেমাজগতে নামছেন অস্ট্রেলীয় পপতারকা কাইলি মিনোগ। সমালোচকেরা বলছেন, গান নিয়েই তো ভালো ছিলেন এত দিন। কী দরকার ছিল ফের সিনেমায় নামার! কারণ, কাইলির অভিনয়ের ইতিহাসটা খুব একটা সুখকর নয়। ছোট বা বড়—দুই পর্দাতেই কাইলি অভিনীত টিভি সিরিজ ও ছবিগুলো ফ্লপের তালিকায় ছিল। কিন্তু পেছনের দিকে তাকিয়ে সামনে চলার পথটা সংকীর্ণ করতে চান না কাইলি। তাঁর ভাষ্য, ‘অভিনয়ের ইচ্ছেটা ফের জেগে উঠেছে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। পপতারকা হিসেবে আমার নিজের গড়া একটা পৃথিবী তো আছেই। এবার ছবির জগতে স্বতন্ত্র কিছু একটা করে দেখাতে চাই আমি।’ ওয়েবসাইট।