ফের অভিনয়ে শাম্মী কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশ-ষাট দশকের তুখোড় অভিনেতা শাম্মী কাপুর চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন বহু আগেই। বয়স হয়েছে, রোগশোক বাসা বেঁধেছে শরীরে। এখন ঘরে বসেই সময় কাটে তাঁর। কিন্তু পরিচালক ইমতিয়াজ আলি তাঁকে ফের টেনে আনছেন ছবির জগতে। রকস্টার ছবিতে নাতি রণবীর কাপুরের সঙ্গে অশীতিপর এই অভিনেতাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। কিন্তু সপ্তাহে তিন দিন কিডনি ডায়ালাইসিস করাতে হয়, তাই কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন শাম্মী কাপুর। কিন্তু ইমতিয়াজ নাছোড়। শুটিং স্পটেই চিকিৎসক-নার্সের ব্যবস্থা করে রেখেছেন। ওয়েবসাইট।