ফের অভিযুক্ত লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও আইনের বেড়াজালে পড়ে ক্যারিয়ারটাই খোয়াতে বসেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহান। মাদকাসক্তি কাটাতে বহুবার তাঁকে পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রের এক কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ১২ ডিসেম্বর বেটি ফোর্ড সেন্টার কর্তৃপক্ষ তাদের কাছে এমন একটি অভিযোগ দেয়। আর সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লিন্ডসে লোহান দেরি করে ফেরায় ক্লিনিকের এক কর্মী এর কারণ জানতে চান। ধারণা করা হচ্ছে, সে সময়ই উত্তেজিত হয়ে কাণ্ডটা ঘটিয়েছেন লোহান। অবশ্য ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, একজন রোগীর গোপনীয় বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আর পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। ওয়েবসাইট।