ফের আড্ডাবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকাদের সঙ্গে খোশগল্প করে টিভি সেটের সামনে দর্শকদের মশগুল করে রাখার মতো একটি অনুষ্ঠান হচ্ছে কফি উইথ করণ। বলিউডের বাঘা বাঘা তারকাকে আমন্ত্রণ জানানো হতো ওই অনুষ্ঠানে। গুণী নির্মাতা করণ জোহর টিভি ক্যামেরার সামনে তারকাদের জীবন-যাপন, ভালো লাগা-মন্দ লাগা, বন্ধুত্ব, প্রেম নিয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে উঠতেন। এর আগে করণের সঙ্গে শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, কারিনা কাপুর, হূতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেতা-অভিনেত্রীরা আড্ডা দিয়েছেন। ২০০৪ ও ২০০৭ সালে অনুষ্ঠানটির দুই কিস্তি প্রচারিত হয়েছে। এবার তৃতীয় কিস্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন করণ। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগির তিনি তৃতীয় পর্বের আড্ডাবাজিতে নামতে যাচ্ছেন। ওয়েবসাইট।