ফের ওবামার পাশে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামার প্রিয় অভিনয়শিল্পী কে? অনুমাননির্ভর উত্তর—মল্লিকা শেরওয়াত! অনুমানের কারণ, দুই ভুবনের এই মানুষ দুজনের সাম্প্রতিক ‘দহরম-মহরম’। এর আগে দুবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোলাকাত হয়েছিল মল্লিকার। প্রথমবারের উপলক্ষ ছিল একটি তহবিল সংগ্রহ সংক্রান্ত বিষয়ে। দ্বিতীয়বার স্বয়ং প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসের চা-চক্রে। তো সেই সময় মল্লিকা কথা দিয়েছিলেন, হলিউডে তাঁর পলিটিকস অব লাভ ছবিটি মুক্তি পেলেই ফের সাক্ষাৎ হবে। কদিন আগে কান উৎসবে মুক্তি পেয়েছে ছবিটি। মল্লিকা জানালেন, কথা রাখতে যাচ্ছেন তিনি, মানে ওবামার সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ আসন্ন! ওয়েবসাইট।