ফের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত মদ্যপানের দায়ে কারাদণ্ড হয়েছিল তাঁর। পরে শর্তসাপেক্ষে ও এক লাখ ডলারের বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন মেলে। অতিরিক্ত মদ্যপানের দায়ে মার্কিন আদালত অভিনেত্রী লিন্ডসে লোহানকে ওই দণ্ড দেন। সেটা গত মে মাসের কথা। সে সময় তাঁর হাতে পরানো হয় বিশেষ এক ধরনের ব্রেসলেট, যা শরীরে অ্যালকোহলের উপস্থিতি জানান দেয়। সম্প্রতি ব্রেসলেটটি লাল সংকেত দিয়েছে। অর্থাৎ লোহান পুনরায় অ্যালকোহল গ্রহণ করেছেন। শর্ত ভঙ্গের দায়ে মঙ্গলবার আদালত ফের তাঁকে দুই লাখ ডলার জরিমানা করেছেন। ওয়েবসাইট।