ফের টাইটানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৮ বছর আগে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করেছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন, আর যা-ই হোক টাইটানিক কখনো ডুববে না। কিন্তু প্রকৃতির কী নির্মম পরিহাস! চার দিন যেতে না যেতেই বিরাটকায় বরফের চাঁইয়ের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজটির সলিল সমাধি ঘটে। দিনটা ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। এর আগে পরিচালক জেমস ক্যামেরন টাইটানিক নিয়ে ছবি বানিয়ে সারা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। এবার ফের টাইটানিক নিয়ে আসছেন তিনি। তবে এবার ছবিটি নির্মিত হবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। ২০১২ সালের এপ্রিলে মুক্তি দেওয়া হবে ছবিটি। ওয়েবসাইট।