ফের দেখা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসখানেক আগে ঘটা করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন শিল্পী দম্পতি জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্টনি। এর পরই তাঁদের সাত বছরের সংসার ভেঙে যায়। বিরহের শোক কাটিয়ে উঠতেই কি না কে জানে, লোপেজ ডুব দেন কাজে। আর অ্যান্টনি বসে থাকেন স্ত্রীর ফেরার প্রতীক্ষায়। তাঁর আশা, লোপেজ আবার তাঁর ঘরে ফিরবেন। গত বুধবার নিউইয়র্কের সাউদাম্পটনে ফের এই জুটিকে একত্রে দেখা গেল। তবে কি লোপেজের মান ভাঙাতে এলেন অ্যান্টনি! কৌতূহলী মনে এমন প্রশ্ন জাগতেই পারে। কিন্তু মার্ক অ্যান্টনির এক প্রতিনিধি জানান, তিন বছর বয়সী যমজ বাচ্চা দুটোকে দেখতে এসেছিলেন অ্যান্টনি। ম্যাক্স ও এমির সঙ্গে চমত্কার সময় কাটিয়েছেন তিনি। ওয়েবসাইট।