ফের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের ফাঁদ পাতা ভুবনে ফের পা রাখতে হচ্ছে তাঁদের। বছর দুই-তিন আগে বাস্তবে এমনকি রুপালি পর্দায়ও দুজনে চুটিয়ে প্রেম করেছেন। তারপর একদিন সে প্রেম কর্পূরের মতো উবে যায়। এ ফুল ও ফুল করে করে এখন আবার একত্র হয়েছেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন। করণ জোহরের প্রযোজনায় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে ফের যুগলবন্দী হবেন এই দুই তারকা। পরিচালনা করবেন আয়ান মুখার্জি। ২০০৮ সালে বাচনা অ্যায় হাসিনো ছবিতে রণবীর ও দীপিকাকে একত্রে দেখা যায়। ভক্ত ও দর্শকেরা এই জুটির রসায়নটা পর্দায় ভালোই উপভোগ করেছিলেন। পরের বছরই তাঁদের সম্পর্ক চুকে যায়। আইএএনএস।