ফের বলিউডে বারবারা মোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিগন্তের দুই বাসিন্দা। কেউ কারও ভাষা জানেন না, বোঝেন না। কথা হয় চোখে চোখে, মনের ভাষায়। হয় প্রেম, তারপর বিয়ে। কাইটস ছবিতে এভাবেই ধরা দিয়েছিলেন বলিউড অভিনেতা হূতিক রোশন ও মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি। তাই বলে মোরিকে অবহেলার চোখে দেখছেন না বলিউডের নির্মাতারা। সম্প্রতি রবি আগরওয়ালের প্রযোজনায় ও রাজীব জাভেরির পরিচালনায় ফিভার ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় মোরিকে। ‘গল্পটা পড়ে মনে ধরেছে। তাই রাজি হয়ে গেলাম।’ বললেন মোরি। আগামী জুন-জুলাই মাসে ব্রিটেনের কর্নওয়ালে ছবিটির শুটিং শুরু হবে। মোরি তিন লাখ ডলারে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ওয়েবসাইট।