ফের বাবা হচ্ছেন 'জনপ্রিয় বাবা' শাহরুখ?

আমির খানের পথে হাঁটবেন শাহরুখ খান? ‘সারোগেসি’র (অন্য কোনো নারীর গর্ভে কোনো দম্পতির সন্তান নেওয়ার পদ্ধতি) মাধ্যমে তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন শাহরুখ ও গৌরী খান—এমন খবর ভাসছে বলিউডের বাতাসে। শাহরুখ নিজে এখনো এ নিয়ে কিছু জানাননি। তবে গৌরীর সিদ্ধান্তেই নাকি এমনটা হচ্ছে বলেজানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
যে চিকিৎসকের তত্ত্বাবধানে আমির খান-কিরণ রাও দম্পতির সন্তান আজাদ জন্মেছিল, তাঁর কাছেই যাচ্ছেন শাহরুখ-গৌরী। তাঁদের মেয়ে সুহানা (১৩) ও ছেলে আরিয়ান (১৫) নাকি এবার পেতে যাচ্ছে আরেকটি ভাই।
এদিকে শাদি ডট কম নামের একটি ওয়েবসাইটের ভোটে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা নির্বাচিত হয়েছেন শাহরুখ। ১১ হাজার নারী অংশ নিয়েছেন এই জরিপে। প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ। ুঅমিতাভ বচ্চন পেয়েছেন সাড়ে ৩১ শতাংশ ভোট। শচীন টেন্ডুলকার সাড়ে ১৮ শতাংশ ভোট পেয়ে আছেন তৃতীয় স্থানে। জি নিউজ।