ফের বিয়ে করছেন উইদারস্পুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগে ঘর ভেঙেছিল অভিনেত্রী রিজ উইদারস্পুনের। দুই সন্তান এখনো সাবেক স্বামী রায়ান ফিলিপের কাছেই থাকে। এদিকে নিজের একাকিত্ব ঘোচাতেই হোক আর জীবনের প্রয়োজনেই হোক, উইদারস্পুন আবারও বিয়ে করতে যাচ্ছেন। পাত্র ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি (সিএএ) নামের একটি সংস্থার প্রতিনিধি। উইদারস্পুন ওই সংস্থার একজন মক্কেল। সেই সুবাদে প্রতিনিধি জিম টথের সঙ্গে তাঁর পরিচয়। সেই পরিচয় থেকে ভালো লাগা, মন দেওয়া-নেওয়া। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর এক প্রতিনিধি বলেন, মহাসুখে আছেন তাঁরা। এরই মধ্যে বাগদানটা সেরে নিয়েছেন। শিগগিরই বিয়ে করবেন দুজন। ওয়েবসাইট।