ফের বিয়ে করছেন পল ম্যাকার্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৯ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন সাবেক বিটলস তারকা পল ম্যাকার্টনি। লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি বিয়ে নিবন্ধন অফিসে এ সপ্তাহেই বিয়েটা সারবেন পল। পাত্রী ন্যান্সি শিভাল (৫১)। দ্বিতীয় স্ত্রী মডেল হিদার মিলসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই ন্যান্সির সঙ্গে প্রেম চলছিল পলের। বৃদ্ধ বয়সের সেই প্রেম এবার বিয়েতে পরিণতি পেতে যাচ্ছে। ১৯৬৯ সালে মার্কিন আলোকচিত্রী লিন্ডা ইস্টম্যানকে ওয়েস্টমিনস্টারের একই অফিসে বিয়ে করেছিলেন খ্যাতিমান এই ব্রিটিশ শিল্পী। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে স্তন ক্যানসারে লিন্ডার মৃত্যুতে। সে ১৯৯৮ সালের কথা। ২০০২ সালে হিদার মিলসকে বিয়ে করেন তিনি। ছয় বছর পর তাঁদের ছাড়াছাড়ি হয়। পল ম্যাকার্টনির পাঁচ ছেলে-মেয়ে ও নাতি-নাতনি রয়েছে। রয়টার্স।