ফের বিয়ে করলেন হ্যারিসন ফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৭ বছর বয়সে বিয়ে করে ফের খবরের শিরোনাম হলেন হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড। গত মঙ্গলবার তিনি অভিনেত্রী ক্যালিস্তা ফ্লোকহার্টকে (৪৫) বিয়ে করেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। এ সময় নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন উপস্থিত ছিলেন। গত বছর বিশ্ব ভালোবাসা দিবসের এক অনুষ্ঠানে ক্যালিস্তার সঙ্গে হ্যারিসন ফোর্ডের পরিচয় হয়। লিয়াম নামে নয় বছর বয়সী এক দত্তক সন্তান রয়েছে এই দম্পতির। হ্যারিসন ফোর্ড এর আগে দুবার বিয়ে করেছেন। তাঁর চার ছেলেমেয়ে ও দুই নাতি-নাতনি রয়েছে। ওয়েবসাইট।