ফের ভারতে আসবেন রাহাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ও আবাস দুই-ই তাঁর পাকিস্তানে। খ্যাতি পেয়েছেন ভারতে, বলিউডি সিনেমায় গান গেয়ে। সেই সুনামে এবার খানিকটা দুর্নামের আঁচড় লেগেছে। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে রাহাত ফতেহ আলী খান ও তাঁর দলবলকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের কাছ থেকে এক লাখ ২৪ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। অপ্রদর্শিত অর্থ পাচারের অভিযোগে রাহাত ফতেহ আলীকে ২৮ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখা হয়। জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান তিনি। গত বুধবার তিনি পাকিস্তানে ফিরেছেন। দেশে ফিরে খ্যাতিমান এই শিল্পী বলেন, আসলে ভারতীয় শুল্ক আইন সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল না। বিভিন্ন কনসার্টে গান গেয়ে অর্থগুলো কামাই করেছেন তিনি। গান গাইতে কয়েক দিনের মধ্যে ফের ভারতে যেতে হবে তাঁকে। ওয়েবসাইট।