ফের সঞ্জয় ও আরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের একসঙ্গে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি। নতুন এই ছবির নাম ডাবল ধামাল। নাম দেখেই বুঝতে পারছেন এটা ধামাল ছবির দ্বিতীয় কিস্তি। এবারের গল্প শুরু হবে প্রথম পর্বের শেষ থেকে। এরই মধ্যে ইন্দ্র কুমার পরিচালিত এই ছবির প্রমোও অনলাইনে দেখা যাচ্ছে।দেখা যাচ্ছে, এবারও ধামাল-এর মতোই ডাবল ধামাল ভরপুর তুমুল হাস্যরসে।এবারের পর্বে আরও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, আশীষ চৌধুরী, জাভেদ জাফরি, মল্লিকা শেরাওয়াত ও কঙ্গনা রনৌত।ডাবল ধামাল মুক্তি পাবে ২৪ জুন। ওয়েবসাইট।