ফের সঞ্জয়ের বিপরীতে রাভিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে কয়টা বছর কেটে গেছে। রুপালি পর্দা থেকে ছিলেন দূরে। এবার আবার নতুন করে শুরু করলেন অভিনয়। সঞ্জয় দত্তের বিপরীতে থ্রিলারধর্মী একটি ছবিতে কাজ শুরু করছেন এককালের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সম্প্রতি এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘অ্যালার্ট নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম।’ ১৯৯৪ সালে সঞ্জয় ও রাভিনা জুটিবদ্ধ হয়ে আতিশ ছবিতে কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে রাভিনা বলেন, ‘আশা করি সঞ্জুর সঙ্গে কাজ করে মজা পাব। দক্ষিণী তরুণ চলচ্চিত্র পরিচালক সন্তোষ ছবিটি পরিচালক করবেন।’ জুলাই থেকে ছবির শুটিং শুরুর কথা রয়েছে। ওয়েবসাইট।