ফের সিনেমায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত জীবনে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। সাবেক এক গৃহপরিচারিকার ঘরে তাঁর একটি সন্তান আছে—এ খবর ফাঁস হওয়ায় ২৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। স্ত্রী মারিয়া শ্রিভার বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা ঠোকেন। এসবের মধ্যেই ফের অভিনয়ে নামছেন শোয়ার্জেনেগার। জানালেন, কোরিয়ান পরিচালক কিম জি-উনের পরিচালনায় দ্য লাস্ট স্ট্যান্ড নামে ওয়েস্টার্ন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ওয়েবসাইট।